রনজিত কুমার শীল: চট্টগ্রামের ঐতিহ্যবাহী বোয়ালখালীস্থ কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ক্তন রোভার স্কাউট এসোসিয়েশনের উদ্যোগে আজ ১৮ জুলাই শনিবার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ারহাট সর্দারপাড়া, ধোরলা, গাজীর পাড়া ও সারোয়াতলী এলাকায় বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে|
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রাক্তন রোভার সনজিত কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বাবর মুনাফ, এসোসিয়েশনের নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নয়ন দাশ, অর্থ সম্পাদক প্রণয় বড়ুয়া, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পাভেল মহাজন, দিগন্ত নাগ, পার্থ সারথী সিংহ, সিয়াম আহমেদ রায়হান, গার্লস ইন স্কাউটার তিশা সর্দার, শরমিন আক্তার রিপা, ধ্রুব ধর তন্ময়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ স্কাউট কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশন দেশের ক্রান্তিলগ্নে ও দুর্যোগ মুহূর্তে এগিয়ে এসে সাধারণ অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও বানভাসি ও অসহায় মানুষের কল্যাণে এই এসোসিয়েশনের নেতৃবৃন্দ কাজ করে যাবে| তিনি সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায় ও বিত্তশালীদেরকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।
















