বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে পটিয়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

110

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রাম। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটি শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করে।

Advertisement

সকালের টানা বৃষ্টিকে উপেক্ষা করে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রামের নেতৃবৃন্দ দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। যেসব পরিবার বন্যায় ঘরবাড়ি হারিয়ে এখনও মানবেতর জীবনযাপন করছে, তাদের দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রামের সভাপতি ডা. মনোজ কুমার বড়ুয়া, সহসভাপতি ডা. কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ডা. রাহাত খান, সদস্য ডা. আবুল হোসেন এবং সদস্য ডা. সঞ্জয় দাশ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোর এমন মানবিক সহায়তা বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে স্বাগত জানাই এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

Advertisement