সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদকে সংবর্ধনা প্রদান

38

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের দ্বিতীয়বারের মতো (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হওয়ায় মমতাজ উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার দুপুরে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুল অডিটোরিয়ামে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং বার আউলিয়া ব্যবসায়িক সমিতির পক্ষ থেকেও নব নির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মমততাজ উদ্দিন আহমেদ বার আউলিয়া ব্যবসায়ী সমিতিরও সভাপতি হিসেব দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী।

বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মমতাজ উদ্দিন আহমেদ, হাসান আল মামুন, হাজ্বী মোঃ ইদ্রিস, কোরবান আলী সাহেদ,মোঃ নুর উদ্দিন, মোঃ লিটন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নেজাম উদ্দিন, মঞ্জরুল ইসলাম, হাজ্বী মোঃ সফি, মোঃ জসিম উদ্দিন, নুরুল আলম জিহাদী, খোরশেদ আলমসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

Advertisement