ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল গ্রীণ শিপ ইয়ার্ড পরিদর্শনে শিল্প সচিব আব্দুর নাসের

27

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল গ্রীণ শিপ ইয়ার্ডে বিষক্রিয়ায় ৯ শ্রমিক নিহতের ঘটনায় ঘটনাস্থল শিপ ইয়ার্ড পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুর নাসের।

Advertisement

শনিবার সকাল ১০ টায় তিনি ইয়ার্ড পরিদর্শন করেন এবং গ্যাস বিষক্রিয়ায় নিহত কয়েকজন শ্রমিক পরিবারের সাথে কথা বলেন।

তিনি বলেন, শিপ ব্রেকিং সেক্টরটা প্রমিজিং একটা সেক্টর। শিপ রিসাইক্লিলিং সেক্টরকে সরকার খুব গুরুত্ব সহকারে দেখে। কয়েকদিন আগে শিপ রিসাইক্লিলিং বিষয়ে উচ্চ পর্যায়ে একটা মিটিং হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছে শিপ রিসাইক্লিলিংকে সর্ব্বোচ গুরুত্ব দিয়ে কিভাবে এগিয়ে নেওয়া যায়। এ সেক্টরকে আরো কিভাবে লাভজনক করা যায়, কতটা নিরাপদ করা যায় এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

ভাটিয়ারিতে ফেরদৌস শিপ ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যুর ঘটনায় ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব কে প্রধান করে এ কমিটি করা হয়। একইসঙ্গে জেলা প্রশাসনও ৯ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনার আগে পরে বিস্তারিত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত দিতে বলা হয়েছে। তদন্তে কারো অবহেলা পাওয়া গেলে সেটি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস অভিজ্ঞ বিশেষজ্ঞদের দিয়ে অপসারণ করা হবে। যাতে আর কোন প্রাণহানি না ঘটে সে ব্যাপরে সর্বোচ্চ সতর্ক থাকা হবে। দুর্ঘটনা কবলিত জাহাজটিতে স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন, বিএসবিআরএ প্রেসিডেন্ট মোঃ মোহসীন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুনসহ উপস্থিত ছিলেন বিএসবিআরএ’র সকল সদস্যবৃন্দ, বিভিন্ন শিপ ইয়ার্ডের মালিকবৃন্দ।

Advertisement