মধ্যম হালিশহর থেকে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

কলেজে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ ১৭ বছরের নাহিদা

4

চট্টগ্রামের বন্দর থানাধীন মধ্যম হালিশহর মুন্সিপাড়া এলাকা থেকে নাহিদা আক্তার মিথিলা (১৭) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ সকালে কলেজের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

Advertisement

পরিবার সূত্রে জানা যায়, নাহিদা আক্তার মিথিলার বয়স আনুমানিক ১৭ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি। মুখের গড়ন গোল এবং গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা কলেজ ড্রেস ও কালো অ্যাপ্রন।

কলেজের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বন্দর ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নাহিদার পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজের পরিচয়:
নাম: নাহিদা আক্তার মিথিলা
বয়স: আনুমানিক ১৭ বছর
উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি
গায়ের রং: শ্যামলা
মুখের গড়ন: গোল
পরনে ছিল: সাদা কলেজ ড্রেস ও কালো অ্যাপ্রন
নিখোঁজের স্থান: মধ্যম হালিশহর মুন্সিপাড়া, ৩৭ নম্বর ওয়ার্ড, বন্দর, চট্টগ্রাম
নিখোঁজের তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬
যোগাযোগ করুন:
📞 ০১৮১৬২৬৩১৩৬
📞 ০১৬২৪৯৫৪৪৯৫
নাহিদুল ইসলাম (বড় ভাই)

Advertisement