সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত আইআইইউসির শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যু

35

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের আইআইইউসি গেইটে লোকাল বাস দুর্ঘটনায় আহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত (রোল: ৮) মারা গেছেন।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আইআইইউসির কয়েকজন নারী শিক্ষার্থী আহত হন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিক তথ্যে জানা যায়, দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে মাইশা মুশফিরাতের অবস্থা গুরুতর ছিল। পরবর্তীতে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

তাঁর আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement