কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কভিড-১৯ ও সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করেন বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ।
এ উপলক্ষে অনানুষ্ঠানিক অনুষ্ঠানে আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, পূর্ব বড়ো ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, আইএসডিই কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, কর্মসূচি কর্মকর্তা আরিফুল ইসলাম, স্থানীয় সমাজসেবী আজিজুর রহমান মানিক, জয়নাল হাজারী, মাস্টার নুরুল কবির প্রমূখ উপস্থিত ছিলেন।
আইএসডিই প্রদত্ত ত্রানের মধ্যে ছিলো চাল, আলু, সয়াবিন তৈল, মরিচ,হলুদ, লবন, মসুর ডাল, সাবান ও মাস্ক ইত্যাদি।
উল্লেখ্য সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা হিসাবে এই সহায়তা প্রদান করা হয়।















