মাদরাসায় খাদ্য সামগ্রী,সিলিং ফ্যান ও অর্থ সহায়তা দিল সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখা

474

মানবতার স্পর্শে, দূর হোক অন্ধকার
এই স্লোগানকে ধারণ করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে নগরীর পাহাড়তলীস্থ নোয়াপাড়া আমানত উল্ল্যাহ সড়কে অবস্থিত দারুল ঈমান মডেল মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক এতিম ছাত্র/ছাত্রীদের জন্য দৈনিক আহার্য্য এক মাসের খাদ্য সামগ্রী, সিলিং ফ্যান ও নগদ টাকা বিতরণ করা হয়েছে বুধবার (৮ সেপ্টেম্বর)।

Advertisement

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোঃ আশরাফ উল্যাহ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আহম্মেদ শাহেদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক এয়াকুব আলী সুমন, সহ- সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হোসেন টিটু, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ রাসেল রহমান, জাহেদুল আলম, আকবর শাহ থানার আনোয়ার হোসাইন সবুজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদ্রাসার কতৃপক্ষ আর্থিকভাবে সহায়তা করায় ফাউন্ডেশনের নেত্রীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুস্থতার জন্য দোয়া করেন।

Advertisement