অবসরপ্রাপ্ত শিক্ষিকা পারভীন বেগম আর নেই

274

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক চেয়ারম্যান জাকের আহমদের বড় মেয়ে পাথরঘাটা মেনেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক(৬০) পারভীন বেগম গতকাল ২৫ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…….. রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement

আজ রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কালীপুর নিজগ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহম্মদ শহিদুল আলম। শোকবার্তায় তিনি মরহুমর রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement