দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জনের স্থান পরিদর্শনে মেয়র

249

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গতকাল আসন্ন দুর্গাপুজার প্রতিমা বিসর্জনের স্থান পতেঙ্গা সৈকত এলাকা পরিদর্শন করেছেন।

Advertisement

পরিদর্শনকালে তিনি বলেন, প্রতিবছর সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে উদযাপন শেষে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সার্বিক প্রস্তুতি গ্রহন করে। এবারের পূজাতেও প্রতিমা নিরঞ্জন যাতে সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করা যায় সেজন্য কাউন্সিলর, পূজা কমিটিসহ সনাতনী সম্প্রদায়ের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও পূজা উদযাপন কমিটি প্রতিমা নিরঞ্জনের শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করবে।

সৈকত এলাকা পরিদর্শনকালে কাউন্সিলর ছালেহ্ আহম্মেদ, আবদুস সালাম মাসুম, আবদুল মান্নান, মোর্শেদ আলী, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক হিল্লোল সেন উজ্বল, সহ-সভাপতি সুমন দেবনাথ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Advertisement