বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী

257

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধকালীন চট্টগ্রাম শহর ডেপুটি কমান্ডার, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, চট্টগ্রাম শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, রেডক্রসের (রেড ক্রিসেন্ট) সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামশুল আলম চৌধুরী’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাদে মাগরিব নগরীর দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Advertisement

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শহিদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার রফিকুল ইসলাম, খুলশী থানা কমান্ডার মোহাম্মদ ইউসুফ, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, আকবর থানার ডেপুটি কমান্ডার মোঃ নূর উদ্দিন, ডবলমুরিং থানার ডেপুটি কমান্ডার সৈয়দ আবদুল গনি, হালিশহর থানা ডেপুটি কমান্ডার মইনুল আলম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা পরিবার বর্গের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তাান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য বিবি গুল জান্নাত প্রমুখ।

শুরুতে বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের খতিব মাওলানা ফজল আহমদ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম চৌধুরী মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর ছিলেন মুক্তিযোদ্ধা সামশুল আলম চৌধুরী। মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো আন্দোলন-সংগ্রামে তাঁর সরব উপস্থিত ছিল সবসময়।

তিনি আরো বলেন, আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করে গেছেন বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম চৌধুরী। তিনি একজন নির্লোভ রাজনৈতিক ও সমাজ কর্মী ছিলেন। নীতি আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ড পরবর্তীতে চট্টগ্রামে আওয়ামী লীগকে সংগঠিত করতে তিনি নিরলস কাজ করেন। চট্টগ্রাম নগরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম আলহাজ্ব সামশুল আলম চৌধুরী। সংগ্রাম, ত্যাগ, লড়াইয়ের মাধ্যমেই তিনি মানুষের মন জয় করেছিলেন।দেশের জন্য মুক্তিযুদ্ধে লড়াই করেছেন মাঠে ময়দানে। তার সংগ্রামী আদর্শ, আমাদের প্রেরণার উৎস। সামশুল আলম মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে ছিলেন আপোষহীন। আমরা বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম চৌধুরীর নীতি অনুসরণ করে মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে নিয়ে যাব এই হোক আমাদের শপথ।

সভায় মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও থানা কমান্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement