গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে টিটু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেনঃ ডা. শাহাদাত

289

চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আলি আজগর টিটুর ৭ম মুত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) বাদ আসর ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল সুপারি ওয়াল পাড়া বায়তুল রহমত জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

Advertisement

দোয়া মাহফিলে আলি আজগর টিটুর আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুপারি ওয়াল পাড়া বায়তুল রহমত জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব মো. আলী।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, মরহুম আলী আজগর টিটু শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে দলের সাংগঠনিক তৎপরতায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এজন্য আলি আজগর টিটু দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত প্রিয়মূখ। আন্দোলন সংগ্রামে তার অগ্রাণী ভূমিকার জন্য বিএনপি পরিবারের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রশ্নে আলি আজগর টিটু ছিলেন আপোষহীন। সে একজন ত্যাগী ও মেধাবী যুবদলের নেতা ছিল। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিকে এগিয়ে নিতে যুবদলের সাথে সকল আন্দোলন সংগ্রাম সহ সকল কর্মকান্ডে তার উপস্থিতি ছিল। তার আদর্শ থেকে আমাদের শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।

দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটান, সদস্য নিয়াজ মো. খান, নগর বিএনপির সাবেক নেতা মোহাম্মদ আলি, মোস্তাফিজুর রহমান বুলু, এম এ হাসেম, ডবলমুরিং থানা বিএনপির সাধারন সম্পাদক হাজী বাদশা মিয়া, যুগ্ম সম্পাদক মো. জাহেদ, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন সোহেল, ওয়ার্ড বিএনপির আহবায়ক এস এম ফরিদুল আলম, হাজী মো. মহসিন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের সহ সভাপতি মজিবুর রহমান জঙ্গল, স্বেচ্ছাসেবক দলের সি. যুগ্ম সম্পাদক আলি মুর্তোজা খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আব্বাস, আবু তাহের, আবদুল হালিম, সিরাজুল ইসলাম, রিয়দ খান, মো. রফিক, আবদুল মান্নান, মো. আলমগীর, সায়েস্তা খান, সৈয়দ আলি নূর, মোঃ শামিম, মো. ইকবাল, মো. ইলিয়াছ, মো. ফরুক, মো. মাসুদ, মো. ইউসুফ, মো. আজিম, মো. সিরাজ, মো. শাহজাহান, আবদুর নূর, মো. জাহিদ, মো. সেলিম, আনু মিয়া বাবুল, অঙ্গ সংগঠনের নেতা মোঃ অলি, সুফি ইব্রাহীম, মো. নাজিম, মো. আলগীর, মোঃ রফিক, মো. নাজিম, মো. রফিক, আবদুল হাসান রবির, মো. সাগর, এনামুল, মো. পারভেজ, মো. রুবেল প্রমূখ।

Advertisement