চট্টগ্রাম উইজা‌র্ড টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

858

চট্টগ্রাম উইজা‌র্ড আ‌য়ো‌জিত মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল নগরীর চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয় এসএসসি ব্যাচ ভি‌ত্তিক টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও টিম মিট আপ নাইট।

Advertisement

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেট কোচ সাইফুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লা‌বের সহ-সভাপ‌তি নজরুল ইসলাম, চট্টগ্রা‌মের ফাস্ট ক্লাস ক্রিকেটার মাহবুবুল ক‌রিম মিঠু, প্রতিষ্ঠানের প্রতি‌নিধিগণ, অংশগ্রহনকারী টি‌মের সদস‌্য এবং চট্টগ্রাম উইজার্ড প‌রিবা‌রের সকল সদস‌্যবৃন্দ।

শু‌ভেচ্ছা ও ধন‌্যবাদ জ্ঞাপন বক্তব‌্য রা‌খেন ক্লাব সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপু এবং ক্লাব সভাপতি রা‌জিব বড়ুয়া জনি। প্রায় প্রত্যেক বি‌শেষ অ‌তি‌থি তা‌দের বক্ত‌ব্যে ব‌লেন ব‌্যাচ ভি‌ত্তিক ক্রিকেট একটা নতুন সং‌যোজন। এটা পরবর্তী‌তে অ‌নে‌কে অনুসরন কর‌বে। তারা সক‌লে টুর্না‌মে‌ন্টের সফল সমা‌প্তি কামনা ক‌রেন।

প্রধান অ‌তি‌থি ব‌লেন এ টুর্না‌মেন্ট নি‌য়ে যত রকম‌রে সহায়তা প্রয়োজন তি‌নি তা কর‌বেন এবং ভ‌বিষ‌্যতে ও চট্টগ্রাম উইজা‌র্ডের সা‌থে থাকার আশা ব‌্যাক্ত ক‌রেন।

টুর্না‌মেন্ট ক‌মি‌টির আহবায়ক মোহাম্মদ ফারুক টি‌টো তার সমাপণী বক্ত‌ব্যে টুর্না‌মেন্ট নি‌য়ে বিস্তারীত আ‌লোচনা ক‌রেন। পরবর্তী‌তে লটারীর মাধ‌্যমে টুর্না‌মে‌ন্টের গ্রুপ নির্ধারন করা হয়।

সকল বি‌শেষ অ‌তি‌থি এবং প্রত্যেক টি‌মের প্রতি‌নি‌ধি‌দের নি‌য়ে ট্রফি উ‌ন্মেচন এবং কেক কা‌টেন প্রধান অ‌তি‌থি মশিউর রহমান চৌধুরী। ফ‌টো‌সেশন এবং ডিনা‌নের মাধ‌্যমে অনুষ্টা‌নের সমা‌প্তি হয়। অনুষ্ঠানের সা‌র্বিক প‌রিচালনায় ছি‌লেন ইফ‌তেখারুল ইসলাম ওয়া‌জি।

উল্লেখ্য আগামী ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ১৯৯৫ সাল হতে ২০০৪ সাল পর্যন্ত ব্যাচ ভিত্তিক এই টুর্নামেন্টে ১২ টি দল অংশ গ্রহণ করছে।
চট্টগ্রামে এসএসসি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্না‌মে‌ন্ট এর এমন আয়োজন এবারই প্রথম।

Advertisement