সীতাকুণ্ডে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে চলছে ইউপি নির্বাচন; ৪ মেম্বার প্রার্থী আটক

451

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে চলছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

Advertisement

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সময় উভয় পক্ষের কর্মী-সমর্থকেরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে পরস্পরকে ইটপাটকেল ছুড়তে থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যায়। এতে পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

এদিকে সকালে ৪ মেম্বার প্রার্থীকে পুলিশ আটক করেছে। তারা হচ্ছে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নাছির উদ্দিন, সিরাজুল ইসলাম, ২নং ওয়ার্ডের মাহবুব ও ফোরকান মেম্বার।

বৃহস্পতিবার সকাল আটটায় সীতাকুণ্ডে নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই কেন্দ্রের ইউপি সদস্য প্রার্থী ফোরকান উদ্দিনের সমর্থকদের সঙ্গে মাহবুব আলমের সমর্থকদের সংঘর্ষ হয়। ওই ইউনিয়নের দায়িত্বে থাকা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় পক্ষ ইটপাটকেল মারতে থাকায় মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বার আউলিয়া এলাকায় দফায় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এছাড়া বাঁশবাড়িয়া এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়।

Advertisement