চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।
Advertisement
বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন পরিচালক নিয়োগ ও বর্তমান পরিচালক বদলির বিষয়টি জানানো হয়। যাতে রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর চমেক হাসপাতালে পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন।
Advertisement
















