সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
Advertisement
রবিবার (৮ জানুয়ারি) নগরীর বিপ্লব উদ্যানে চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত উক্ত সংগঠনের নেতৃবৃন্দ আগামীতে সামাজিক অসংগতি দূরিকরণে আন্তরিকতার সাথে কাজ করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মাহবুবুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক হোসেন আল জাহিদ সুমন, সাংগঠনিক সম্পাদক নাহিদুল আলম রুমি, আলো সম্পাদক মিশু মজুদার, উপ – অর্থ সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সন্দ্বীপ উপজেলা শাখার সহ-সভাপতি আকরাম হোসেন, সবুজ আন্দোলন চট্টগ্রামের নেতা ইঞ্জিনিয়ার শহিদুল প্রমুখ।
Advertisement

















