যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তাঁর জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সকল সঙ্কটে তিনি ত্রাণকর্তা হিসেবে বার বার অবতীর্ণ হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে সংকট থেকে মুক্ত করেছেন। অস্ত্র হাতে নিয়ে নিজ দেশের জন্য তিনি বার বার যুদ্ধ করেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে আর গণতন্ত্র রক্ষায় প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাঁর গড়া সে রাজনৈতিক দল তারই সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজ দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। আর বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে আপোষহীন জনপ্রিয় নেতৃত্বে পরিণত হয়েছেন। জিয়াউর রহমানের জনপ্রিয়তা আর গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনতার জন্য খালেদা জিয়াকে এই দেশের জনগণ তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (১৯ জানুয়ারী) বাদে আছর আকবরশাহ থানাস্থ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৬তম জন্মবার্ষিকীতে আকবর শাহ থানা যুবদলের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল, এতিম শিশুদের মাঝে খাবার ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ- সভাপতি নুর আহমেদ গুড্ডু, এ কে এম ফজলুল হক সুমন, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, নগর যুবদলের সদস্য আজিজ চৌধুরী, থানা যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন টুনু, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, বিএনপি নেতা দিদার, হোসেন, ১০ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেসবাহ উদ্দিন চৌধুরী, ৯ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ ইউনুছ, যুবদল নেতা খালেদ সাইফুল্লাহ, মহানগর ছাত্রদলের সদস্য আব্বাস রিপন, যুবদল নেতা জানে আলম, মুনসুর আহমেদ মোহন, মোরশেদ, দিলীপ মিত্র, ইব্রাহিম খলিল সবুজ, পেয়ার আহমেদ আলী, ইমাম উদ্দিন তারেক, শামীম আহমেদ, নেজাম উদ্দিন, সান্টু, বাপ্পী, রুবেল, নাইম, বাবু, নগর ছাত্রদল নেতা আসলাম আজমী হিমু, অপু চৌধুরী আকাশ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

















