মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ষোলশহরস্থ শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলী নিবেদন এবং এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
Advertisement
আজ বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় বিপ্লব উদ্যানে ফুলেল শ্রদ্ধাঞ্জলী ও নগরীর একটি এতিমখানায় খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, আরিফুর রহমান (মাস্টার আরিফ), সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, সদস্য আবু কাউছার, আল মামুন সাদ্দাম, এনামুল হক, আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।
Advertisement
















