তথ্যমন্ত্রী’র পিতা আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী বুধবার

704

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পিতা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী বুধবার (২ ফেব্রুয়ারি)।

Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তিকামনা করে তথ্যমন্ত্রীর চট্টগ্রাম শহরস্থ বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ায় নিজ বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে মরহুমের পরিবার ও শুভাকাঙ্খিরা। সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়েছেন তারা।

প্রথিতযশা এই আইনজীবীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় স্মরণ সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

এছাড়া চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি’র আয়োজনে স্মরণসভা আগামী ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল তিনটায় রাঙ্গুনিয়া পৌরসভাস্থ এড. নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

Advertisement