করোনামুক্ত হওয়ায় সুজনের কৃতজ্ঞতা

584

কোভিড-১৯ এর নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Advertisement

কৃতজ্ঞতা বার্তায় কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ায় প্রথমেই তিনি মহান আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি জানান পরিবারের সকল সদস্যবৃন্দ বর্তমানে করোনা মুক্ত আছেন। অসুস্থতাকালীন সময়ে যারা তাঁর জন্য দোয়া করেছেন, সহানুভূতি জানিয়েছেন, খোঁজখবর নিয়েছেন, বিশেষ করে যে সকল চিকিৎসকগণ মূল্যবান পরামর্শ দিয়েছেন তাদের প্রতি তিনি নিজে এবং পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন, করোনার নতুন এ ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল জনসমাগম কর্মসূচী থেকে নিজেকে দূরে রাখা। কারণ এ ভাইরাস খুব দ্রুতগতিতে ছড়াচ্ছে এবং দ্রুত একজন থেকে অন্যজন সংক্রমিত হচ্ছে। তাই এ ধরণের কর্মসূচী থেকে দূরে থেকে নিজে সুস্থ থাকা এবং পরিবারের অন্য সদস্যদের সুস্থ রাখার অনুরোধ জানান তিনি।

পরিশেষে সকলকে মাস্ক পরিধান করা এবং সামাজিক সংঘবদ্ধতা থেকে দূরে থাকার আহবান জানান খোরশেদ আলম সুজন।

Advertisement