রোটারি ও ইন্টারঅ্যাক্ট ক্লাব অব চিটাগাং রেইনবোর কম্বল ও মাস্ক বিতরণ

470

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে পাক্কা মসজিদ জেলেপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মাঝে রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

Advertisement

পাশাপাশি ইন্টারঅ্যাক্ট ক্লাব অব চিটাগাং রেইনবোর পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সচেতনতা বৃদ্ধি উপলক্ষে মাস্ক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উক্ত এলাকায় ক্লাবের সভাপতি প্রবীর চন্দ্র সাহার নেতৃত্বে ক্লাব সচিব তাজনুভা হায়দার নোভা ও সার্জন অ্যাট আর্মস রোকেয়া সুলতানার পরিচালনার মাধ্যমে প্রজেক্ট এর কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।

উক্ত এলাকার জেলেপাড়ায় গত শুক্রবার রাতে অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তরা। আগুনে পাঁচটি বসতঘর, একটি দোকান ও একটি মন্দির পুড়ে যায়। এতে নিঃস্ব হয়ে যায় ২২ পরিবার।

Advertisement