ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে করোনার টিকা গ্রহণ উদ্বুদ্ধ করণে র‍্যালী অনুষ্ঠিত

603

নগরীর ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে কোভিড-১৯ প্রতিরোধে গণটিকা গ্রহণে জনসচেতনতায় উদ্বুদ্ধ করণে র‌্যালী আজ সকালে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী।

Advertisement

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাই, রাজনীতিবিদ ও সমাজসেবক আবদুল হালিম দোভাষ, ডাঃ মোঃ আলী, অধ্যক্ষ ডাঃ নুরুল আমিন, অধ্যক্ষ ডাঃ আমেনা মোস্তফা, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম, হাজী নাসির আহমেদ, প্রধান শিক্ষক নুর হোসেন, রমা চক্রবর্ত্তী, আওয়ামী লীগ নেতা জুবায়ের কাকী, মিজানুর রহমান, ওসমান গণি বাবলু, আবছার উদ্দিন আহমেদ, মহানগর যুবলীগ সদস্য খোরশেদ আলম রহমান, তাজউদ্দিন রিজভী, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, ফজলে হাসান চৌধুরী, ইশতেহার উদ্দিন পারভেজ, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এনামুল হক, আবদুল মতিন, তারাপদ দাশ, যুবলীগ নেতা আলাউদ্দিন বাপ্পী, মিজানুর রহমান জসিম, রাশেদুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আকতার মিয়া, শফিউল আলম জনি , মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, সাফফাত বিন আমিন, মহানগর ছাত্রলীগনেতা অনিন্দ্য দেব, আসিফুল হক সিফাত, অঞ্জন দত্ত সহ সিটি কর্পোরেশন মিডওয়াইফারী ছাএী বৃন্দ উপস্হিত ছিলেন।

এসময় ডাক্তার সেলিম আক্তার চৌধুরী বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪১ টি ওয়ার্ডে প্রায় ২ লাখ টিকা দিবে। এ গনটিকা কর্মসূচির আওতায় প্রতি ওয়ার্ডে সাড়ে চার হাজার নাগরিককে করোনা টিকা প্রদানে লক্ষ্যমাএা নির্ধারন করা হয়েছে। প্রতি ওয়ার্ডে ৫টি টিকা কেন্দ্র থেকে এই কর্মসূচি চালানো হবো। এবার ২৬ ফেব্রুয়ারি টিকা নিতে কোন রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র লাগবেনা।

Advertisement