রুমায় পাড়াপ্রধান ও তার ৪ ছেলেকে কুপিয়ে হত্যা

214

বান্দরবা‌নের রুমায় বিরোধের জের ধরে বাবা ও ৪ ছেলেকে কুপিয়ে হত্যা ক‌রে‌ছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সকা‌লে উপজেলার গ‌্যা‌লেংগা ইউনিয়‌নের আবুপাড়ায় এ ঘটনা ঘ‌টে।

Advertisement

নিহতরা হ‌লেন- ল্যাংরুই ম্রো (৬০), তার ছে‌লে রুংথুই ম্রো (৪৫), রিংরাও ম্রো (৩৫), লেংঙিন ম্রো ও মেনওয়াই ম্রো।

জানা গেছে, রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবুপাড়ার প্রধানের সঙ্গে সালিস নিয়ে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াপ্রধানের বাসায় যায়। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে মারপিট শুরু হয়। এতে পাড়াপ্রধানসহ পাঁচজন নিহত হয়।

রুমার গ্যালেংগা ইউ‌নিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো ব‌লেন, এলাকাবাসীরা পাড়াপ্রধান ও তার চার ছে‌লে‌কে কু‌পি‌য়ে‌ হত্যা করেছে। ওখা‌নে নেট না থাকায় বিস্তা‌রিত জান‌তে পা‌রি‌নি। আমি ঘটনাস্থ‌লে যা‌চ্ছি।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, রুমার দুর্গম গ্যালেংগা ইউনিয়নের আবুপাড়ায় পাড়াপ্রধানসহ একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে যাচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় পৌঁছাতে দেরি হচ্ছে। আসার পর বিস্তারিত জানা যাবে।

Advertisement