সুতার ঘোষণায় আনা বিদেশি সিগারেটের বড় চালান জব্দ

284

চট্টগ্রাম বন্দরে তুলার সুতা আমদানির ঘোষণা দিয়ে আনা এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বন্দরের এনসিটি ইয়ার্ডে থাকা কন্টেইনারের কায়িক পরীক্ষা শেষে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা এসব সিগারেটের হদিস পান।

Advertisement

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সালাউদ্দিন রিজভী বলেন, পাবানর ঈশ্বরদীর আমদানিকারক প্রতিষ্ঠান টিয়ানি আউটডোর চায়না থেকে এক কন্টেইনার তুলার সুতা আনে। গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারটি নজরদারির পর সোমবার কায়িক পরীক্ষা করা হয়।

পাবনার প্রতিষ্ঠানটির ঘোষণায় তুলার সুতা থাকলেও কায়িক পরীক্ষায় এর ভেতর ৮৭৭ কার্টন বিদেশি সেগারেট পাওয়া যায়। যার মধ্যে রয়েছে ১৮ লাখ ৮০ হাজার ওরিস গোল্ড, ১০ লাখ ইজি গোল্ড, ২ লাখ ৫০ হাজার ডানহিল, ২ লাখ ৪০ হাজার ডানহিল সুইস, ১ লাখ ওরিস ডাবল আপেল, ১ লাখ ওরিস স্ট্রবেরি, ২ লাখ ৬০ হাজার বেনসন ও ৬০ হাজার শলাকা মন্ড ব্রান্ডের সিগারেট। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement