মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সাহিত্যিক ও গবেষক শহীদ জায়া বেগম মুশতারী শফি’র মৃত্যুতে গত ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি ও শহীদ জায়া বেগম মুশতারী শফি নাগরিক শোকসভা কমিটি যৌথ উদ্যোগে নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চসিক সাবেক সফল মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন কঠিন মুহুর্তে দুঃসাহসী সংগঠকের দায়িত্ব পালন করেছেন শহীদ জায়া মুশতারী শফি। তিনি আরো বলেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধ সময়ে পাক হানাদার বাহিনী তাঁহার স্বামী ডা: এম এ শফি ও আপন ভাই আনসারীকে অমানবিকভাবে হত্যা করেছে। দেশ স্বাধীন হবার পর মুশতারী শফি এক মুহুর্তের জন্য নিরব ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিণির্মানের জন্য রাজপথে আজীবন সংগ্রামী ছিলেন তিনি।
ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে শহীদ জননী জাহানারা ইমাম ও শহীদ জায়া মুশতারী শফি সফল নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, রূপসা থেকে পাঁঠুরিয়ায় সমাবেশ ও স্লোগানের মাধ্যমে যুব ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। এ দুই মহিয়ষী ছিলেন যুদ্ধাপরাধী বিচারের অগ্রসর সৈনিক।
তিনি বলেন শেখ হাসিনার সরকারের সময়ে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় সফলভাবে কার্যকর হয়েছে। আ জ ম নাছির উদ্দিন আরো বলেন বাঙালি আজ কলঙ্কমুক্ত। এই মুহুর্তে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ বাস্তবায়নের পাশাপাশি শহীদ জায়া বেগম মুশতারী শফির আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
শহীদ জায়া বেগম মুশতারী শফি নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস সুমন দেবনাথ’র সভাপতিত্বে সদস্য সচিব ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী। প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শফর আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চসিক প্রাক্তন প্যানেল মেয়র ও কাউন্সিলর অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক আলী আহমেদ শাহীন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, শ্রমিক নেতা কামাল উদ্দীন চৌধুরী।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাছির, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, চট্টগ্রাম পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ এম মহিউদ্দীন, প্রণবরাজ বড়ুয়া, মির্জা জামাল আহমেদ, মোস্তফা কামাল হিরু, ছাবের আহমেদ চৌধুরী, মোহাম্মদ হোসেন, নুরুল হক মেম্বার, মর্জিনা আক্তার লুচি, জিন্নাত সুলতানা ঝুমা, সাবিহা সুলতানা রক্সি, পারভিন চৌধুরী, মনীষা আক্তার শিমু, জেসমিন আক্তার জেসি, ইসমাইল মঞ্জুর আশরাফী, রোজী চৌধুরী, মহিউদ্দীন চৌধুরী, হারুন রশিদ, নাছির উদ্দীন কুতুবী, সমীরন পাল, আতিকুর রহমান তুষার, নিজাম উদ্দীন বাপ্পী, মো: তিতাস, আলিফ চৌধুরী, মহসিন আলী শিমুল, লোকমান হাকিম টিটু, আসিফ ইকবাল প্রমুখ।

















