লোহাগাড়ায় অবৈধ আকাশমনি গোলকাঠসহ ট্রাক জব্দ

230

লোহাগাড়ায় অবৈধ আকাশমনি গোলকাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।

Advertisement

বুধবার (১৬ মার্চ) সকালে চুনতি ইউনিয়নের চাঁন্দা এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ মার্চ) সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নির্দেশে লোহাগাড়া উপজেলার চান্দা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আকাশমনি গোলকাঠসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে এবং ট্রাক ও জব্দকৃত আকাশ মনি গোলকাঠগুলো বনবিভাগের হেফাজতে আনা হয়েছে।

Advertisement