চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, আওয়ামী লীগ সরকার আবারো ২০১৪ ও ১৮ সালের মতো পাতানো নির্বাচন করার জন্য পাঁয়তারা করছে। কিন্তু এবার আর তাদেরকে সে সুযোগ দেয়া হবে না। ইতিমধ্যেই ভোট ডাকাত এই সরকারের সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর বেশি দিন নেই, বাংলাদেশের মানুষ সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করবে। বর্তমানে সারাদেশে যে সংকট সৃষ্টি হয়েছে তা থেকে রক্ষা পেতে হলে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হবে। এ সরকারের পতন ত্বরান্বিত করার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শনিবার (২১ মে) বিকালে ফিরিঙ্গী বাজার ব্রীজ ঘাটস্থ মেঘনা কমিউনিটি সেন্টারে সাংগঠনিক পুনর্ঘটন টিমের অধীনে ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধনকালে এসব কথা বলেন।
সাংগঠনিক টিমের আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেন, আওয়ামী সরকারের অধীনে আর কোনো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡বধায়ক সরকারের অধীনেই হতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡বধায়ক সরকার ছাড়া মুক্তির আর কোন পথ নেই। তিনি তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করতে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টিমের সদস্য মো. শাহ আলম, টিমের সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, মনোয়ারা বেগম মনি, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য ইউসুফ শিকদার, মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক হাজী নুরুল হক, ওয়ার্ড় বিএনপির সভাপতি আকতার খান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, বিএনপি নেতা আমিনুর রহমান মিয়া, আবুল কাশেম সওদাগর, নুর মোহাম্মদ, মোহাম্মদ খান, সোহেল উসমান মামুন, মো. ইদ্রিস, রবিউল ইসলাম, জাহেদ আহম্মেদ, সাইফুদ্দীন মির্জা, আবদুর রাজ্জাক, হামিদুল হক হামু, সাজ্জাদ হোসেন প্রমুখ।

















