সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তর ও কুমিরা নৌ-পুলিশ এর যৌথ অভিযানে উপজেলার বাশঁবাড়িয়ার ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে ৬ লক্ষ গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়েছে।
Advertisement
শনিবার বিকালে জব্দকৃত চিংড়ি পোনা বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে পোনাগুলো অবমুক্ত করা হয়।
জানাযায়, মিনি ট্রাকে করে ড্রামভর্তি পোনাগুলি পাচার করার সময় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে জব্দ করে। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিরা নৌ-পুলিশ ফাড়ির ওসি মোঃ একরাম উল্লাহ, এস আই চান মিয়া, মৎস্য দপ্তরের ইনুমেরেটর রাসেল দাস, সাদেকুল ইসলাম এবং এ এস আই মোঃ আবদুল হালিম।
Advertisement

















