কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে সন্ধীপস্থ বাড়িতে ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করেন।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে নেতা কর্মীদের পদচারণায় প্রাণ ফিরে পায় পুরো এলাকা। অনেকটা উৎসবের আমেজ বিরাজ করে ভেতরে বাইরে। সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী পরিবারের এই মিলন মেলায় উপস্থিত সকলে মনের ভাব বিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এতে সন্দ্বীপ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
















