নোয়াখালীতে অভাবের তাড়নায় দিন মজুরের আত্মহত্যা

249

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়ায় রোগ ও অভাবের তাড়নায় অতিষ্ঠ হয়ে গলায় লুঙ্গি পেঁচিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মোঃ শহীদুল ইসলাম (৫৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খিরিহাটি গ্রামের রুইর বাড়ির সিরাজুল হকের ছেলে।

Advertisement

সোমবার (২৫ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শহীদ বাড়ির পাশে একটি ছোট দোকান করে জীবিকা নির্বাহ করত। দীর্ঘদিন থেকে সে হাঁপানি রোগে ভুগছিলেন। হাঁপানি জনিত রোগ ও অভাবের তাড়নায় অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে প্রজেক্টের পাড়ে গলায় লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এমন সংবাদ পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

অপরদিকে, স্থানীয়রা ধারণা করছেন দীর্ঘদিন চিকিৎসা খরচ চালাতে গিয়ে অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করতে পারেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Advertisement