সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের সমুদ্র উপকুল থেকে অজ্ঞাত (২৬) এক যুবকের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার বিকালে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
Advertisement
খবর পেয়ে কুমিরা নৌ পুলিশের একটি দল মানবিক সংগঠন গাউছিয়া কমিটির সহায়তায় অর্ধগলিত লাশটি উদ্ধার করেন।
কুমিরা নৌ পুলিশের এস.আই চাঁদ মিয়া বলেন, বিকালে সাগর উপকুলে ভেসে আসা অর্ধগলিত একটি মৃতদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সদস্যদের সহযোগিতায় আমরা লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করি। ধারণা করা হচ্ছে লাশটি ৪/৫ দিন আগের।
লাশ উদ্ধারে গাউছিয়া কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নূরউদ্দিন, আলী আকবর, জিকু, রিদুয়ান, তসলিম উদ্দীন, মামুন, সোলাইমান, ইয়াকুব, ওয়াহিদ সাদিক, আরাফাত, রানা, জিতু, ইকরাম, রবিন প্রমুখ।
Advertisement
















