বিশিষ্ট সমাজসেবক ফনিন্দ্র লাল শীলের পরলোকগমন

333

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীলপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক ফনিন্দ্র লাল শীল (১০২) আজ ২১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় পরলোকগমন করেছেন।

Advertisement

সন্ধ্যায় অসুস্থতা বোধ করার পর চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ২ মেয়ে, পুত্রবধু, জামাতা, নাতি- নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য প্রদীপ কুমার শীল, সদস্য রনজিত কুমার শীল, জামালখানের ব্যবসায়ী অজিত কুমার শীল, ব্যবসায়ী অনিল শীল, শিক্ষিকা মঞ্জু রানী শীল প্রবাসী সাংবাদিক ও ব্যাসায়ী সনজিত কুমার শীল, ব্যবসায়ী প্রসনজিত কুমার শীল ও আমেরিকা প্রবাসী পম্পী রানী শীলের গর্বিত পিতা।

আগামীকাল দুপুরে গ্রামের বাড়ি বোয়ালখালীর চরণদ্বীপ শীল পাড়াস্থ পারিবারিক শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হবে।

Advertisement