সমাজসেবক ফনিন্দ্র লাল শীলের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদের শোক প্রকাশ

208

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীলপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক প্রদীপ কুমার শীল ও সাংবাদিক রনজিত কুমার শীলের গর্বিত পিতা শতবর্ষী ফনিন্দ্র লাল শীলের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড।

Advertisement

বিবৃতিদাতারা হচ্ছে-মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, মহানগরীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ.এফ আকবর খানসহ মহানগরীর অধীন সকল থানা কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, সদস্য সচিব কামরুল হুদা পাভেলসহ স্তান কমান্ডের নেতৃবৃন্দ।

আবুল কাসেম ও পাহাড়তলী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহমদসহ সংসদের অধীন অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

উল্লেখ্য যে, গত ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় অসুস্থতা বোধ করার পর চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ২ মেয়ে, পুত্রবধু, জামাতা, নাতি- নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি চট্টগ্রামম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য প্রদীপ কুমার শীল, সদস্য রনজিত কুমার শীল, জামালখানের ব্যবসায়ী অজিত কুমার শীল, ব্যবসায়ী অনিল শীল, শিক্ষিকা মঞ্জু রানী শীল প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, প্রবাসী ব্যবসায়ী প্রসনজিত কুমার শীল ও আমেরিকা প্রবাসী পম্পী রানী শীলের গর্বিত পিতা।

Advertisement