নগরীর জিইসি মোড়ে হাটহাজারী’র সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান “জাগৃতি” কে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য জাগৃতির সভাপতি মোহাম্মদ লোকমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের হাতে তিনটি ল্যাপটপ হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এই সময় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, জাগৃতি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজকে যে ল্যাপটপ হস্তান্তর করা হলো তা দিয়ে জাগৃতি ক্লাবের কম্পিউটার পরিচালনা প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ প্রদান করে যুব সমাজ কে দক্ষ যুব শক্তিতে রুপান্তর করতে ভূমিকা পালন করবে বলে মনে করি।
উল্লেখ্য গত ৩০ শে জুলাই জাগৃতি কর্তৃক আয়োজিত রিলায়েন্স জাগৃতি গোল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ট্রফি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ঘোষণা দিয়েছিলেন জাগৃতি কে কম্পিউটার প্রশিক্ষণের জন্য তিনি কিছু কম্পিউটার বা ল্যাপটপ দেবেন। আজ তিনটি ল্যাপটপ প্রদানের মাধ্যমে সেই প্রতিশ্রুতি পূরণ করলে শিক্ষা উপমন্ত্রী।
হস্তান্তর কালে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুরশিদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবনেতা নাছির হায়দার বাবুল, জাগৃতির কার্যকরী সদস্য মোহাম্মদ ইসমাইল জসিম।

















