চট্টগ্রামের বাঁশখালীর ঋষিধামে আসন্ন সাতদিন ব্যাপী একবিংশ ঋষিকুম্ভ ও কুম্ভ মেলা মহাসমারোহে উদযাপনের লক্ষ্য একসভা ২৯ অক্টোবর (শনিবার) দুপুরে ঐতিহ্যবাহী ঋষিধাম আশ্রম প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।
সভায় পৌরহিত্যে করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। সভায় আসন্ন ঋষিকুম্ভ মেলার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ঋষিধামের সন্ন্যাসী শ্রীমৎ সচ্চিদানন্দ পুরী, তড়িৎ গুহ, দীপক দত্ত, দীপংকর পাল,সুমন গুহ, সাজু মহাজন, অম্লান দত্ত, সুমন চৌধুরী, লায়ন সন্তোষ নন্দী, দিলীপ দত্ত, সঞ্জয় সেন,সুব্রত চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত ও সুমন চৌধুরী প্রমুখ।
সভায় সর্ব সম্মতিতে বিশিষ্ট শিল্পপতি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরীকে সভাপতি ও বিশিষ্ট সমাজহিতৈষী ব্যক্তিত্ব অনুপ বরণ দাশকে সাধারণ সম্পাদক করে ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদ গঠন করা হয়।
সভায় অপর এক প্রস্তাবে ঋষিধাম বাঁশখালী ও তুলশীদাম নন্দনকানন এর মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুর্দশনানন্দ পুরী মহারাজ আসন্ন ৭দিন ব্যাপী ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় প্রতিটি পর্বে পৌরহিত্যের আসন অলংকৃত করবেন।

















