জেল হত্যা দিবস উপলক্ষে সাংসদ আলহাজ্ব মাহফুজুর রহমান মিতার পক্ষে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আবু লিটনের উদ্যোগে পৌরসভার ৩নং ওয়ার্ডের ফোরকানিয়া মাদ্রাসায় খতমে কোরআন, কোরআনে হাফেজদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও এতিমদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে শতাধিক মাদ্রাসা ছাত্রদের মাঝে এ আয়োজন সম্পন্ন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামিল ফরহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ছিদ্দিকুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ সাজ্জাদ, সরকারী হাজি এ বি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর যুবনেতা শাহাদাত, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরনবী আনন্দ, সাবেক ছাত্রলীগ নেতা নিশাদ ও শ্রমিকলীগ নেতা মঞ্জুরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।
















