হালিশহরে ২১০০ পিস ইয়াবা নিয়ে ডিবির জালে দুই কারবারি

182

চট্টগ্রাম নগরের হালিশহরের ঈদগাহ কাঁচা রাস্তার মোড় থেকে দুই ইয়াবা কারবারিকে ধরেছেন নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১৫ ফেব্রুয়ারির এ অভিযান। আটককৃতরা হলেন -মোঃ আবুল বশর প্রকাশ লালা ও মোঃ রফিক।

Advertisement

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, আটককৃত ব্যক্তিরা জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন কালামার ছড়া এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে সংগ্রহ করে। পরে কৌশলে চট্টগ্রাম শহরে এনে স্থানীয় মাদক কারবারিদের কাছে বেশি দামে বিক্রি করে।

আটককৃতদের হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement