ফুটবল রেফারিজ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

293

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা ২০২২ সিজেকেএস কনভেনশন হলে শনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

Advertisement

সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন সভাপতি আ জ ম নাছির উদ্দিন’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি মন্জুরুল ইসলাম, সহ-সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু, সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টিপু, নির্বাহী সদস্য দিদারুল আলম, দপ্তর সম্পাদক এ এম এম সৈকত, শরিফুরজাম্মান, রুবেল বড়ুয়া, গোলাম মওলা, আফিফ আনান মিশন, দিপাস বড়ুয়া প্রমুখ।

এসময় যেসকল ক্রীড়া ব্যক্তিত্ব, রেফারীদের আত্মীয় স্বজন কোভিড-১৯ মহামারিতে মৃত্যু বরন করেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব উপস্হাপন করা হয়।

২০২০-২০২১ সালের নভেম্বর পর্যন্ত আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক ফরহাদ হোসেন চৌধুরী।

চট্টগ্রাম জেলা রেফারীজ এসোসিয়েশনকে আরো শক্তিশালী করার জন্য এসোসিয়েশনের সকলের সহযোগিতা কামনা করেন আ জ ম নাছির উদ্দিন।

Advertisement