কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতার সময় শেষ হয়ে এসেছে। তারা ভাবতেই পারে না ক্ষমতা ছাড়তে হবে। তারা ভাবে এটা মনে হয় তাদের জন্মগত অধিকার। আওয়ামীলীগ সব ছাড়তে রাজি কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি না। কিন্তু আওয়ামীলীগকে ক্ষমতা ছাড়তেই হবে। বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ মুক্তি দিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। না হলে আপনাদের পরিণতিও ভাল হবে না।
তিনি বুধবার (১ মার্চ) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ৪ মার্চ শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম মহানগরীর থানায় থানায় পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে পাঁচলাইশ থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামীলীগ এখন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধীতা করছে। কারণ তারা সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। তারা জানে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে তারা জিততে পারবে না। তাই তারা নির্বাচনী ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়েছে। জনগণ এখন ভোটকেন্দ্র বিমূখ হয়ে গেছে।
তিনি আগামী শনিবার চট্টগ্রামে প্রতিটি থানায় পদযাত্রা কর্মসূচি সফল করার আহবান জানান।
এতে প্রধান বক্তার বক্তব্যে চট্টগাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিগত ১৪ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন করেছে সরকার। নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছেন। তবে বিএনপি শহীদ জিয়ার দল। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমারা ভোট দেওয়ার অধিকার চাই, গণতন্ত্র ও সুষ্টু নির্বাচন চাই। বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। তিনি আসলেই গণতন্ত্র ফিরে আসবে।
পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ূনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনির আহমেদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আহবায়ক কমিটির সদস্য আর ইউ চৌধুরী শাহিন, মো. কামরুল ইসলাম। বক্তব্য রাখেন থানা বিএনপি’র সহ সভাপতি এম এ বাতেন, আক্তার হোসেন লেদু, বাবুল কোম্পানি, মোহাম্মদ আলী, সি. যুগ্ন সম্পাদক শাহিদুর রহমান বেলাল, যুগ্ম সম্পাদক তারেক রশিদ, মকবুল হোসেন খোকন, সালামত আলী, শাহাদাত হোসেন ওয়াসিম, জাহেদুল হাসান, আবু মুছা, জিয়াউর রহমান জিয়া, ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাজী শামসুল আলম, এড. এফ এ সেলিম, শায়েস্তা উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, কামরুল ইসলাম, বিএনপি নেতা হুমায়ুন কবির, মাজহারুল কবির তৌহিদ, দিদারুল আলম, নিজাম আহমেদ, এম এ মান্নান, জয়নাল আবেদীন, তৌহিদুল ইসলাম রানা, মোহাম্মদ হাসান, অঙ্গসংগঠনের শফিকুল ইসলাম শফি, শেখ রাসেল, মহসীন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, ইরফান উদ্দিন চৌধুরী সাগর প্রমূখ।

















