বড় দারোগারহাটে ট্রাকচাপায় পিতা-পুত্র নিহত

167

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সীতাকুণ্ডের বড় দারোগারহাটে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ পিতা-পুত্র নিহত হয়েছে।

Advertisement

নিহতরা হলেন মোঃ সেলিম (৪০) ও তার শিশু পুত্র মোঃ মিনহাজ (০৯)।

শনিবার ( ৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট বাজার এলাকায় একটি সিএনজি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারাত্মক আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম ও মিনহাজকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত নির্মল (২০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে প্রেরণ করা হয়।

নিহত মো সেলিম মিরসরাইয়ের ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলদহ এলাকার উকিল বাড়ির শহিদুল্লাহর ছেলে ও মিনহাজ তার নাতি।

কুমিরা হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ জানান, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে নিহতের চাচা খোরশেদ আলম এর জিম্মায় দেয়া হচ্ছে।

Advertisement