সাতকানিয়া ও লোহাগাড়ার বন্যার্তদের পাশে এসএসসি ২০০০ ব্যাচ

504

এসএসসি ২০০০ ব্যাচ চট্টগ্রাম, সাতকানিয়া ও লোহাগাড়ার বন্ধুদের উদ্যোগে অদ্য শুক্রবার (১৮ আগস্ট) সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, ময়দা, পেঁয়াজ এবং চিনি।

Advertisement

এই ধরণের সামাজিক ও মানবিক কাজে যে সব বন্ধুরা আর্থিক ও শারিরীক সহযোগিতা প্রদান করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রুপ পরিচালনাকারী বন্ধুরা তারা আশা করেন বন্ধুদের এই ধরণের সহযোগিতা সকল সামাজিক ও মানবিক কাজে অতীতেরমত সবসময় অব্যহত থাকবে।

বন্যার্তেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মো:এয়াকুব আলী, মো:হেলাল সিকদার, মো:শফিউল আজম চৌধুরী, মো: হুমায়ুন কবির, মো:সায়েম চৌধুরী, মো:রহমত আলী, মো:মিজানুর রহমান মিজান, মো:পারভেজ মাহমুদ, মো:হোসের রাসেদ, মো:দেলোয়ার হোছাইন, মো: মোজাম্মেল হক খোকন, মো:নাজিম উদ্দিন, মো:সেলিম উদ্দিন, মো:ইলিয়াস, আব্দুল হালিম প্রমুখ।

 

Advertisement