জিয়াকে মরণোত্তর বিচারের আওতায় আনতে হবে: এমপি দিদার

328

সীতাকুণ্ড প্রতিনিধি: এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ ১৭ কোটি মানুষের দেশ। বঙ্গবন্ধু যদি এ দেশ স্বাধীন না করতেন তাহলে আমরা স্বাধীন রাস্ট্র পেতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি হচ্ছে জিয়া। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, জিয়াউর রহমানকে মরণোত্তর বিচারের আওতায় আনতে।

Advertisement

স্বাধীনতার মহান স্থাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

শনিবার সন্ধ্যায় ভাটিয়ারী এলাকায় আনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া। ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আজম জসিমের পরিচালনায় সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মহসিন জাহাঙ্গীর, সদস্য ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. আবুল কালাম, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, যুগ্ম সম্পাদক সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন,,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এস এম ইউসুফ, উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন আ.লীগ সভাপতি মোঃ বেলাল, উপজেলা শ্রমিক নেতা মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিনসহ উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement