সীতাকুণ্ডের বাঁশবাড়িয়াতে সিএনজি অটোরিকশাকে বাসের চাপা, চালক নিহত

703

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সাহাব উদ্দীন (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।

Advertisement

শনিবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ৭টার সময় উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সাহাবউদ্দিন বাঁশবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবু সালাদার বাড়ির আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ফিলিং স্টেশন থেকে গ্যাস রিফিল করে ফেরার সময় মহাসড়কে চট্টগ্রামমূখী একটি দ্রুতগামী বাস সিএনজি অটোরিকশাকে পেছন থেকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় চালক সাহাবউদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা নুরউদ্দিন।

এদিকে চাপা দেওয়া ঘাতক বাসটি আটক করা যায়নি। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি স্বীকার করেছেন। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে এসে সিএনজি অটোরিকশা কিনে সেটা নিজে চালিয়ে জীবন নির্বাহ করতেন। সেই সিএনজিতে তিনি নিহত হন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর।

Advertisement