সীতাকুণ্ডে মহাসড়কে লরি থেকে স্ক্র্যাপ চুরি করার সময় দুর্ঘটনায় কিশোর নিহত

488

সীতাকুন্ড প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি থেকে চুরি করে স্ক্র্যাপ লোহা নামানোর সময় পিছনের আরেকটি গাড়িতে চাপা পড়ে ইমন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।

Advertisement

রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইমন উপজেলার ভাটিযয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের মনু মিয়ার পুত্র।

জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন লরি ও ড্রাম ট্রাক করে বিভিন্ন কারখানয় স্ক্র্যাপ নিয়ে আসা হয়। উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন অতিক্রমকালে চোরের একটি সিন্ডিকেট লরি ও ড্রাম ট্রাক থেকে স্ক্র্যাপ লোহা নামিয়ে ফেলে। শনিবার সকাল ১১টার সময় একটি লরি থেকে স্ক্র্যাপ নামানোর সময় পিছন থেকে আর একটি গাড়ি ঐ কিশোরকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এস আই দীপক কুমার সিংহ বলেন, ভাটিয়ারীতে মহাসড়কে চলন্ত গাড়ি থেকে স্ক্র্যাপ লোহা নামানোর সময় এক কিশোর আরেকটি গাড়িতে ধাক্কা লেগে আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement