মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

126

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই জন মারা গেছেন। তারা হলেন— ইকবাল হোসেন (৪৫) ও মো. ফরিদ (৩৫)।

Advertisement

তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার উপজেলার সুফিয়া রোডের গুলিস্তান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সড়কের পাশে একটি পিকআপ ও দুটি ভ্যান দাঁড়ানো ছিল। ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার স্টেশন অফিসার ইমাম হোসাইন পাটোয়ারী বলেন, সকালে কাভার্ভভ্যানের ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা যান। আরেকজন হাসপাতালে মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, নিহতদের মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement