সাতকানিয়ায় প্রতিবেশির কাঁটাতারে অবরুদ্ধ প্রয়াত শিক্ষকের পরিবার

139

সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যম রামপুর হিন্দুপাড়ায় প্রয়াত শিক্ষক অরুণ কান্তি বিশ্বাসের বসতঘরের প্রবেশপথ কাঁটাতার দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ১৩ নভেম্বর দুপুরে স্থানীয় ওয়ার্ড কমিশনার এনামের নেতৃত্বে তাঁর প্রতিবেশিরা বসতঘরটির প্রবেশপথে কাঁটাতার দেয়। এতে পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়েছে।

Advertisement

প্রয়াত শিক্ষক অরুণ কান্তি বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস মিন্টুর অভিযোগ, তাদের প্রতিবেশি সজল বিশ্বাস, কাজল বিশ্বাস ও স্বপন বিশ্বাসের সঙ্গে জায়গা সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। বাড়ির চলাচলের রাস্তাটি তাদের একমাত্র চলার পথ। ১৩ নভেম্বর দুপুর একটার দিকে আমাদের কিছু না জানিয়ে ওয়ার্ড কাউন্সিলর এনামের উপস্থিততে কাঁটাতার দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেয়।

সঞ্জয় বিশ্বাসের ভাবী বাবলি বিশ্বাস বলেন, বাড়িতে আমি ও আমার শ্বাশুড়ি ছিলাম। পুরুষরা সবাই ঘরের বাইরে ছিলেন। কাউন্সিলর ও প্রতিবেশিদের অনুরোধের পরও তারা কোন কথা শুনল না। তিনি বলেন, চলার পথতো বন্ধ করা এক প্রকার অপরাধ।

সঞ্জয় বিশ্বাসের অভিযোগ, কাউন্সিলরের লোকজন আমার ভাবী ও মাকে ভয়ভীতি দেখিয়েছেন। আমাদের জায়গাটি দখল করার জন্য ঘরের প্রবেশপথে কাঁটাতার দিয়ে অবরোধ্য করেছে।

এব্যাপারে কাউন্সিলর এনামের সাথে মোবাইলে যোগাযোগের চেস্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Advertisement