প্রার্থিতা ফিরে পেলেন সীতাকুণ্ডের মোহাম্মদ ইমরান

161

উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোহাম্মদ ইমরান। বাংলাদেশ হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়ে তাকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮১ নং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আংশিক আকবরশাহ ও পাহাড়তলী) আসনে প্রার্থিতা ফেরত দেন বিজ্ঞ আদালত।

Advertisement

এক শতাংশ ভোটারের সমর্থন সংগ্রহে সমস্যার কারণ দেখিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সীতাকুণ্ডের জনপ্রিয় এ আওয়ামী লীগ নেতার প্রার্থিতা বাতিল করা হয়। পরবর্তীকালে নির্বাচন কমিশনে আপীলের পরও যথাযথ সময় প্রদান না করা শুনানির কারণে সেখানেও প্রার্থিতা ফেরত না পেয়ে তিনি হাইকোর্ট বিভাগে স্থাপিত বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনালে আপীল করেন।

বুধবার (২০ ডিসেম্বর) হাইকোর্ট বিভাগের বিশেষ আদালতের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহ এর বেঞ্চের রায়ে অবশেষে নির্বাচনের মাঠে ফিরে এলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বিশেষজ্ঞ সদস্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

মোহাম্মদ ইমরানের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া এবং এডভোকেট মো. আবু নাসের।

প্রার্থিতা ফিরে পাওয়ায় পর মোহাম্মদ ইমরান বলেন, মহান আল্লাহ’র অশেষ দয়ায় জনগণের খেদমতের জন্য আমার পথ খুলে গেছে। আমি আমার এই প্রাথমিক বিজয় সীতাকুণ্ডের মানুষকে উৎসর্গ করে দিতে চাই। ইনশাআল্লাহ্‌, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে আমার পথচলায় সীতাকুণ্ড, আকবরশাহ এবং পাহাড়তলী এলাকার জনসাধারণ শুধু নয়, বরং বাংলাদেশের আপামর তৃণমূলের খেটে-খাওয়া সাধারণ মানুষেরা আমাকে সাহায্য সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবেন।

Advertisement