বোয়ালখালীতে কালী শংকর রায়ের পরলোকগমন

123

বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের তালতলা সংলগ্ন বিদগ্রাম নিবাসী বিশিষ্ট সমাজসেবক কালী শংকর রায় (৯৩) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল ৩১ জানুয়ারি বুধবার রাত ১১টা ২০ মিনিটে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন।

Advertisement

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ মেয়ে, পুত্রবধু, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আজ ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় গ্রামের বাড়ির পারিবারিক শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।

উল্লেখ্য যে, প্রয়াত কালী শংকর রায় ব্যবসায়ী নিহার রঞ্জন রায় সুজনের গর্বিত পিতা।

Advertisement