করোনামুক্ত হয়ে আবারও মাঠে কর্ণফুলী’র ইউএনও

658

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে গণজমায়েত নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মানার নিয়ম থাকলেও তা অমান্য করায় কর্ণফুলীর বিভিন্ন স্পটে দশ মামলায় মোট ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা সুলতানা এই অভিযান পরিচালনা করেন।

এতে কর্ণফুলীর শিকলবাহা, মইজ্জারটেকসহ বিভিন্ন সড়কে মাস্ক না পড়ে স্বাস্থ্য বিধি ভঙ্গের দায়ে বিভিন্ন ধাপে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় এসময় সহযোগিতা ছিলেন অফিস সহকারী দিপু চাকমা, সিএমপি পুলিশ সদস্য ও আনসারের একটি দল।

ইউএনও শাহিনা সুলতানা বলেন, ইতোমধ্যে করোনা প্রতিরোধে চট্টগ্রামসহ সারাদেশে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’

অপরদিকে, শিকলবাহা গৃহবন্দী মানুষের মাঝে আলহাজ্ব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান পক্ষে ইফতার সামগ্রী বিতরণকালে পরিদর্শনে যান কর্ণফুলী ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, হাজী আজাদ, মহিউদ্দীন মাইজভান্ডারী, মহিউদ্দীন মুরাদ, আলমগীর হোসেন, পিংকুশীল, মো. বাহাদুর, ইয়াছিন আরাফাত, নাজিম উদ্দীন আকরাম, আরিফ হোসেন, মামুন জ্যাক, সাগর, সাকিব, ইমরান, সিহাব, মোস্তফা শাকিল প্রমুখ।

প্রসঙ্গত, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার গত ০১ এপ্রিল করোনা আক্রান্ত হলে নগরীর একটি বেসরকারি হসপিটালে চিকিৎসা শেষে গত ০৮ এপ্রিল করোনা মুক্ত হন।

সি নিউজ/জাহেদ

Advertisement