সীতাকুণ্ডে যুমনা শিপ ইয়ার্ডে আগুনে দগ্ধ শ্রমিক জিহাদ মারা গেছে

273

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় রবিবার  (১১ এপ্রিল) যমুনা শীপ ব্রেকিং ইয়ার্ডের পুরাতন জাহাজে কাটিং করার সময় আগুনে দগ্ধ হয়ে আহত তিনজনের মধ্যে মোঃ জিহাদ (১৮) নামের এক শ্রমিক মারা গেছে।

Advertisement

শুক্রবার বিকাল ৪ টার সময় ঢাকা বঙ্গবন্ধু বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। নিহত জিহাদ উপজেলার শীতলপুর তেতুলতলা এলাকার দুদু মিয়ার পুত্র।

উল্লেখ্য, যমুনা শিপইয়ার্ডে গত রবিবার জাহাজের অংশ কটার সময় জাহাজের ভিতর গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণ হয়ে তিন শ্রমিক দগ্ধ হয়। এতে মোঃ জিহাদ(১৮), আব্দুস সামাদ(৪০) এবং মোহাম্মাদ পাইলট (২২), পিতা জয়দুল হেসেন আগুনে পুুুুড়ে দগ্ধ হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাদেরকে ৩৬নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। তাদের মধ্যে জিহাদ এবং আব্দুস সামাদ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঐ দিনে ঢাকায় রেফার করেন। শুক্রবার জিহাদ মারা যান।

Advertisement